সেন্ট মার্টিনের শিপ টিকিট: বুকিং, দাম ও ভ্রমণ টিপস
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। কক্সবাজার জেলার দক্ষিণে, বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এই ছোট দ্বীপটি শান্ত নীল জল, সাদা বালু আর কোরালের সৈকত, নারকেল গাছ ( যার জন্য একে নারিকেল জিঞ্জিরাও বলা হয় ) নীল আকাশ আর প্রবালের জন্য পরিচিত। শীতকাল এলেই দেশ-বিদেশের হাজারো পর্যটক ভিড় জমান এই দ্বীপে। বাকি স্ময় সাগর উত্তাল থাকে বলে জাহাজ চলাচল করে না। তবে স্থানীয়দের রসদ এবং চলাফেরার জন্য মাছ ধরার ট্রলার নিয়মিত সেন্ট মার্টিন টু টেকনাফ চলাচল করে। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য শীপই একমাত্র মাধ্যম। ট্যুরকথা-র এ পর্বে কিভাবে সেন্ট মার্টিন ভ্রমনের জন্য শীপ টিকেট ( Saint Martin Ship Ticket ) সংগ্রহ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
Call Us For Saint Martin Ship Ticket
শীপে করে সেন্টমার্টিন যাওয়ার রুট
- টেকনাফ → সেন্ট মার্টিন
- কক্সবাজার → সেন্ট মার্টিন
- চট্টগ্রাম → সেন্ট মার্টিন
- ইনানী → সেন্ট মার্টিন
টেকনাফ → সেন্ট মার্টিন
সেন্টমার্টিন ভ্রমণেরর সব চাইতে জনপ্রিয় রুট হচ্ছে টেকনাফ টু সেন্ট মার্টিন। বেশির ভাগ জাহাজ এইখান থেকে ছাড়ার কারনে এ রুটে সবচাইতে বেশী পর্যটক যাতায়াত করে। কিন্ত মায়ানমারে রাজনৈতিক অস্থিরতা থাকার কারনে টেকনাফ বাদ দিয়ে এই সকল শীপ ছাড়ে ইনানী থেকে।
টেকনাফ / ইনানী থেকে সেন্ট মার্টিন রুটে চলাচলকারী কিছু জনপ্রিয় প্যাসেঞ্জার জাহাজের নাম নিচে দেওয়া হলো:
- এম ভি বার আউলিয়া ( MV Baro Aulia )
- বে ক্রুজ ( Bay Cruise )
- এম ভি পারিজাত ( MV Parijat )
- কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন (Keari Cruise & Dine)
- কেয়ারি সিনবাদ (Keari Sindbad)
- আটলান্টিক ক্রুজ (Atlantic Cruise)
- এম ভি গ্রীন লাইন ( MV Green Line )
সেন্টমার্টিন শীপ টিকেটের দাম ( Saint Martin Ship Ticket Price )
শীপের মান এবং ক্লাস অনুযায়ী টিকেটের দাম নির্ধারণ করা হয়। সেন্ট মার্টিন ভ্রমণের শীপ গুলোতে সাধারণত ইকোনমি ক্লাস, বিসনেস ক্লাস, কেবিন, ভি আই পি কেবিন, বিলাস বহুল ক্রুজ ডেক সহ আরো অন্যান্য ক্লাসের আসন থাকে। এই ক্লাসের উপর নির্ভ করেই টিকেটের দাম নির্ধারন করা হয়। আপনি অবশ্যই নিশ্চয়ই জেনে থাকবেন সেন্টমার্টিন ভ্রমণে শীপের আপডাউন টিকেট করে নেয়াই উত্তম।
Saint Martin Ship Ticket Price List
| ক্লাস | একমুখী | আপ ডাউন |
|---|---|---|
| ইকোনমি | ৫০০ – ৭০০ টাকা | ১০০০-১২০০ টাকা |
| বিজনেস | ১০০০ – ১২০০ টাকা | ২০০০ – ২৪০০ টাকা |
| কেবিন | ১৫০০ – ২৫০০ টাকা | ৩০০০ – ৪৫০০ টাকা |
| বিলাসবহুল | ২৫০০ – ৩৫০০ + টাকা | ৫০০০ – ৭০০০ + টাকা |
ছুটির দিন গুলোতে টিকেটের দাম কিছু বাড়তে পারে। ছুটির দিনগুলোতে ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে থাকলে আগেই টিকেট কনফার্ম করে নিবেন।
Call For Saint Martin Ship Tickets
সেন্টমার্টিন ভ্রমনে শীপ এবং টিকেট নিয়ে আপনার জিজ্ঞাসা (FAQ)
উত্তরঃ সবকিছু ঠিক থাকলে চট্টগ্রাম, কক্সবাজার এবং ইনানী থেকে শিপ টিকেট ছাড়বে।
উত্তরঃ অনেক গুলো এজেন্সী অনলাইনে টিকেট বিক্রয় করে, তবে আপনি চাইলে Tripssi এর কাছ থেকে টিকেট ক্রয় করতে পারবেন।
আপনার টিকেট কেনা সম্পন্ন হলে Tripssi আপনার বাসায় কোন ধরনের ঝামেলা ছাড়াই শীপ টিকেট পৌছে দিবে।
উত্তরঃ সাধারনত অক্টোবরের শেষ দিক থেকে শীপ চালু শুরু হয়। সরকারি বিভিন্ন জটিলতা থাকলে আরো সময় লাগে। এবং মার্চের শেষে আবহাওয়া খারাপ হবার আগেই শীপ চলাচল বন্ধ হয়ে যায়।
জাহাজের টিকেট করলেই সাধারণত টিকেট এজেন্টরা এই ট্রাভেল পাসের ব্যবস্থা করে দেন। টিকেটের QR Code-ই আপনার ট্রাভেল পাস হিসেবে কাজ করে।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজে যেতে সময় লাগে ৪ থেকে ৬ ঘণ্টা। ফিরতি যাত্রাতেও একই সময় লাগে।
শীপের ধরণ এবং মান অনুযায়ী টিকিটের দাম বিভিন রকম হইয়ে থাকে। সাধারণত আপডাউন টিকেট ১২০০–২৫০০ টাকা পর্যন্ত হতে পারে, ভিআইপি বা কেবিন টিকিট আরও বেশি হতে পারে।
এই বিষয়টি পুরোপুরি শীপ কোম্পানির উপর নির্ভর করে, তাদের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট বয়সের নিচে বাচ্চাদের জন্য ফ্রি বা হাফ টিকিটের ব্যবস্থা থাকে।
অনেক শীপ কোম্পানিতে নির্দিষ্ট সময়ের আগে ক্যানসেল করলে কিছু অংশ রিফান্ড করে।
৩ ঘন্টা ভ্রমণের ক্ষেত্রে সব শীপেই হালকা খাবার ও পানীয় পাওয়া যায়। তবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জাহাজ গুলোতে ভারী খাবার পাওয়া যায়।
সেন্টমার্টিন ভ্রমণে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
- দয়াকরে প্লাস্টিক ও ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন।
- যারা কম খরচে সেন্টমার্টিন ভ্রমণ করতে চান তারা দয়াকরে ছুটির দিনগুলো এড়িয়ে ভ্রমণে যান।
- পরিচয়পত্র (NID/Passport) সাথে রাখুন।
- সূর্যের তীব্র আলো থেকে বাঁচতে সানস্ক্রিন, সানগ্লাস ও হ্যাট সাথে রাখুন।
- ফেইক টিকেট থেকে বাঁচতে অবৈধ ট্রাভেল এজেন্ট বা দালালদের এড়িয়ে চলুন।
- সেন্টমার্টিনে প্রায় সব ধরণের মোবাইল অপারেটদের নেটওয়ার্ক পাওয়া যায়। তবে ফ্রিকোয়েন্সি কম থাকায় কিছু অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ কষ্টসাধ্য হয়ে যায়।
- ছুটিরদিনে যেতে চাইলে আগে থেকেই সব কিছু যেমন বাসের টিকেট, শিপের টিকেট হোটেল বুকিং দিয়ে যাবেন।
- প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আমাদের বাংলাদেশের একটি সম্পদ। তাই প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু ভূলেও করবেন না।