খুলনা ( Khulna )
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক শিল্প ও অর্থনৈতিক অঞ্চল খুলনা ( khulna )। ১৮৮২ সালে প্রতিষ্ঠিত এই জেলাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।
নামকরণ :
খুলনা নামের উৎপত্তি নিয়ে কোন সুনির্দিষ্ট দলিল বা লিখিত প্রমাণ নেই, তবে ইতিহাসবিদ ও লোকমুখে কয়েকটি মতবাদ প্রচলিত আছে। এর মধ্যে গ্রহণযোগ্য ও বহুল আলোচিত মতটি হলো – ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুল্লনার নামে ভৈরব নদের তীরে নির্মিত “খুল্লনেশ্বরী দেবী মন্দির” থেকে ‘খুলনা’ নামের উৎপত্তি।
আরেকটি মতানুসারে, বর্তমান রূপসা উপজেলায় অবস্থিত ‘কিসমত খুলনা’ নামক একটি প্রচীন মৌজা বা গ্রাম থেকে এই নামের উৎপত্তি।
অন্য আরেকটি মতে, ১৭৬৬ সালে বৃটিশ নৌবাহিনীর ‘ফলমাউথ’ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত নথিপত্রে এই অঞ্চলের নাম ‘Culnea’ (কালোনিয়া/কুলনিয়া) হিসাবে উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে বৃটিশ আমলের মানচিত্র একে ‘Jessore-Culna’ হিসাবে দেখা হতো যা থেকে আধুনিক ‘খুলনা’ শব্দের উৎপত্তি বলে অনেকে মনে করেন।
ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো:
খুলনা জেলা 0000000000000000 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই জেলার মোট আয়তন ৪৩৯৪.৪৫ বর্গ কি.মি.। খুলনা জেলায় মোট ০১টি সিটি কর্পোরেশন, ০৯ টি উপজেলা (রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ এবং কয়রা), ০২ টি পৌরসভা, ৭১টি ইউনিয়ন, ১১০৬ টি গ্রাম নিয়ে গঠিত।
দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
- সুন্দরবন,
- করমজল পর্যটন কেন্দ্র,
- হিরণ পয়েন্ট,
- পুটনী দ্বীপ ও বঙ্গবন্ধু আইল্যান্ড,
- রবিন্দ্রনাথ ঠাকুরের শশুরবাড়ি,
- পিঠাভোগ রবিন্দ্র স্মৃতি সংগ্রহশালা,
- স্যার পি.সি. রায়ের বাড়ি,
- শহীদ হাদিস পার্ক,
- খুলনা বিভাগীয় জাদুঘর,
- খানজাহান আলী সেতু,
- বনবিলাস চিড়িয়াখানা,
- গল্লামারি বধ্যভূমি।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :
- হাসান আজিজুল হক,
- কবি কৃষ্ণচন্দ্র মজুমদার,
- কাজী ইমদাদুল হক,
- মানকুমারী বসু,
- ড. হরপ্রসাদ শাস্ত্রী,
- যুথিকা রায়,
- ববিতা,
- মনরঞ্জন সরকার ও মেহের মুসল্লি,
- ভাস্বর বন্দ্যোপাধ্যায়,
- আচার্য প্রফুল্লচন্দ্র রায়,
- গাজী শামছুর রহমান,
- রবীন্দ্রনাথ ঠাকুর ও ঠাকুর পরিবারের আদি পৈত্রিক ভিটা।
রাজনৈতিক ব্যক্তিত্ব :
- খান এ সবুর (আবদুস সবুর খান),
- প্রফুল্লচন্দ্র সেন,
- সৈয়দ নওশের আলী,
- শেখ রাজ্জাক আলী,
- কমরেড রতন সেন,
- নজরুল ইসলাম মঞ্জু,
- তালুকদার আবদুল খালেক,
- মোহাম্মদ আলী আসগার,
- আমীর এজাজ খান,
- রকিবুল ইসলাম বকুল।
প্রধান নদ-নদী :
রূপসা নদী, ভৈরব নদ, পশুর নদী, শিবসা নদী, কপোতাক্ষ নদ।