মাদারীপুর ( Madaripur )

মাদারীপুর ( Madaripur ) জেলা বাংলাদেশের মধ্যাঞ্চাল ঢাকা বিভাগের অন্তর্গত একটি ঐতিহাসিক ও প্রশাসনিক জেলা। ১৯৮৪ সালের ১ম মার্চ মাদারীপুর পূর্ণাঙ্গ জেলা হিসাবে আত্মপ্রকাশ পায়।

 নামকরণ :

পঞ্চদশ শতাব্দীতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বিখ্যাত সুফি সাধক হযরত শাহ মাদার (র:) ইয়েমেন থেকে ভারতীয় উপমহাদেশে আসেন। পরবর্তী সময়ে তিনি বর্তমান কুমার নদীর তীরে আস্তানা গড়ে বসবাস শুরু করেন। বিখ্যাত এই সুফি সাধকের নামানুসারে মাদারীপুর নামকরণ হয়।

 

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো :

মাদারীপুর জেলা ২৩°০০´ থেকে ২৩°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৬´ থেকে ৯০°২১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই জেলার উত্তরে ফরিদপুর দক্ষিণে বরিশাল পূর্বে শরীয়তপুর এবং পশ্চিমে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা।

মাদারীপুর জেলা মোট ০৫ টি উপজেলা (মাদারীপুর সদর, শিবচর, কালকিনি, রাজৈর, ডাসার উপজেলা), ০৫ টি থানা, ০৪টি পৌরসভা, ৫৯টি ইউনিয়ন পরিষদ, ৪৭৯ টি মৌজা, ১০৬২ টি গ্রাম এবং ০৩টি সংসদীয় আসন রয়েছে।

 দর্শনীয়স্থান ও ঐতিহাসিক স্থাপনা :

  • রাজারাম মন্দির,
  • আউলিয়াপুর নীলকুঠি,
  • মিরপুর জমিদার বাড়ি,
  • কুলপদ্দি জমিদার বাড়ি,
  • আলগী কাজী বাড়ি মসজিদ,
  • শুকনী দিঘী,
  • চরমুগুরিয়া ইকো পার্ক,
  • মস্তফাপুর পর্বত বাগান,
  • সেনাপতি দিঘী,
  • শাহ মাদার দরগাহ শরীফ,
  • সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি,
  • হাজী শরীয়তউল্লাহ সৃত্মীবিজড়িত স্থান।

 সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :

  • সুনীল গঙ্গোপাধ্যায়,
  • বিপ্রদাশ বড়ুয়া,
  • আলাউদ্দিন আল আজাদ,
  • শাহজাহান খান,
  • আতাউর রহমান,
  • ফারুক,
  • তারেক মাসুদ,
  • চয়নিকা চৌধুরী,
  • হানিফ সংকেত,
  • গোলাম সারওয়ার।

 রাজনৈতিক ব্যক্তিত্ব :

  • হাজী শরীয়ত উল্লাহ,
  • দুদু মিয়া,
  • অম্বিকাচরণ মজুমদার,
  • চিত্তপ্রিয় রায় চৌধুরী,
  • পুলিন বিহারী দাস,
  • ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই),
  • নূর-ই-আলম চৌধুরী লিটন,
  • শাহজাহান খান,
  • সৈয়দ আবুল হোসেন,
  • আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম,
  • আচমত আলী খান।

 উল্লেখযোগ্য নদ-নদী : পদ্মা, আড়িয়াল খাঁ নদ, কুমার নদী, পালরদী, বিলরুট, টরকী, ময়নাকাটা ও ঘাগর নদী।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top