প্রাচ্যের রানি চট্টগ্রাম ( Chittagong ) নৈসর্গিক সৌন্দর্যের অপ্রূপ শোভা নিয়ে গড়ে উঠা এক প্রাচীন নগরী। এইখানে আছে প্রকৃতির এক মিল বন্ধন অরন্য, উপত্যকা, পাহাড়, সমুদ্র সবই পাবেন। এইখানে বছরের যেকোন সময় বেড়াতে আসতে পারেন।
বারো আউলিয়ার পুন্যভূমি চট্টগ্রামের প্রাচীন নাম ” ইসলামাবাদ “। চিনের রাজকীয় দললিলে এই নগরীকে বলা হয়েছে ‘ চাটিকার’। খ্রিস্টিয় সপ্তম শতাব্দির শেষের দিকে চীনা পর্যটক ইচিং বৌদ্ধ ধর্মীয় জ্ঞান আহোরনের জন্য চট্টগ্রামে আসেন । তিনি আসার পর থেকেই এই শহর চট্টগ্রাম নামে পরিচিত হতে থাকে।
এই জেলার কৃতি সন্তান হলেন — মাস্টার দা সূর্যসেন, অগ্নিকন্য প্রীতিলতা, সাহিত্য বিশারদ আব্দুল করিম, আবুল ফজল সহ আরো অনেকে।
এই জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী হল কর্ণফুলি, সাংগু ও হালদা নদী। এই নদীর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন এই জেলার লাখো মানুষ।
‘ট্যুরকথা’ র এই আয়োজনে পাবেন চট্টগ্রাম জেলার সকল দর্শনীয় স্থানের বিস্তারিত।