মৌলভীবাজার ( Moulvibazar )
চা-এর রাজধানী নামে খ্যাত মৌলভীবাজার ( Moulvibazar ) বাংলাদেশের সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা।
নামকরণ :
বিখ্যাত সুফি সাধক হযরত শাহ মোস্তফা (র.)এর বংশধর মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ ১৭৭১ খ্রি. এই নামের গোড়াপত্তন করেন।
মৌলভী কুদরত উল্লাহ মনু নদীর তীরে তাঁর নিজস্ব জমিদাড়িতে একটি বাজার প্রতিষ্ঠা করেন যা স্থানীয়মানুষ মৌলভী সাহেবের বাজার নামে ডাকতে শুরু করে এবং কালক্রমে সংক্ষেপে ‘মৌলভীবাজার’ নামে রূপনেয়।
ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো:
মৌলভীবাজার জেলা 0000000000000000 পূর্ব দ্রাঘিমাংশেরমধ্যে অবস্থিত। এই জেলার উত্তরে সিলেট, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরারাজ্য এবং পশ্চিমে হবিগঞ্জ জেলা।
এই জেলার মোট আয়তন ২৭৯৯.৩৮ বর্গ. কি.মি.।
মৌলভীবাজার জেলায় ০৭ টি উপজেলা ( মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, রাজনগর, জুড়ী), ০৫টি পৌরসভা, ৬৭ টি ইউনিয়ন পরিষদ, ৯২৪ টি মৌজা, ২০১৫ টি গ্রাম ও ০৪ টিসংসদীয় আসন রয়েছে।
দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
- লাউয়াছড়া জাতীয় উদ্যান,
- মাধবকুন্ড ঝর্ণা,
- হামহাম জলপ্রপাত,
- মাধবপুর লেক,
- ক্যামেলিয়া লেক,
- বাইক্কা বিল,
- হাকালুকি হাওর,
- হযরত শাহ মোস্তফা (র.) মাজার,
- বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ,
- কমলা রাণীর দিঘী,
- মণিপুরী ললিত কলা,
- চা বাগান,
- রাবার বাগান,
- ডিনস্টন সিমেট্রি।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :
- রাধাকান্ত নন্দী,
- বিমলা কান্দ দাস,
- সৈয়দ শাহ নূর,
- ড. মোবাশ্বের আলী,
- সৈয়দ মুজতবা আলী,
- দ্বিজেন শর্মা,
- রামেন্দু মজুমদার,
- গৌরী চৌধুরী,
- আজাদ রহমান।
রাজনৈতিক ব্যক্তিত্ব :
- এম সাইফুর রহমান,
- খান বাহাদুর সৈয়দ আবদুল মজিদ (কাপ্তান মিয়া),
- আজিজুররহমান,
- সৈয়দ মহসিন আলী,
- আবদুল জব্বার,
- ড. শফিকুর রহমান,
- এম নাসের রহমান,
- ডা. মো. আব্দুসশহীদ,
- সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ।
উল্লেখযোগ্য নদ-নদী :
মনু, ধলাই, কুশিয়ারা, জুড়ী।