নড়াইল ( Narail )
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের একটি অন্যতম প্রশাসনিক জেলা নড়াইল ( Narail )। ১৯৮৪ সালের ১লা মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়।
নামকরণ :
সবচেয়ে গহণযোগ্য জনশ্রুতি অনুযায়ী, প্রাচীনকালে এই অঞ্চলের খাল বা প্রতিরক্ষামুলক পরিখার পাশে চওড়া ও উঁচু মাটির প্রাচীর বা আইল তৈরি করা হতো। এই আইলের উপর দাঁড়িয়ে ‘লড়ে’ বা রক্ষী সেনারা শত্রুদের হাত থেকে এলাকা পাহাড়া দিত ও লড়াই করত। এই ‘লড়ে’ এবং ‘আল’ শব্দ দুটি একত্রিত হয়ে প্রথমে ‘লড়েআল’ তারপর বিবর্তিত হয়ে ‘লড়াল’ এবং সর্বশেষ আজকের ‘নড়াইল’ নামের উৎপত্তি।
ভৌগলিক অবস্থা ও প্রশাসনিক কাঠামো:
নড়াইল জেলা ৮৯°২৩´ থেকে ৮৯°৪৮ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই জেলার মোট আয়তন ৯৯০.২৩ বর্গ কি.মি.। নড়াইল জেলার উত্তরে মাগুরা, দক্ষিণে খুলনা জেলা পূর্বে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা পশ্চিমে যশোর জেলা।
নড়াইল জেলা ০৩টি উপজেলা (নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়া), ০৩টি পৌরসভা, ০৩টি থানা, ৩৯টি ইউনিয়ন পরিষদ এবং ০২টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
নড়াইল বাঁধা ঘাট, হাটবাড়িয়া জমিদার বাড়ি ও মন্দির, রাজা কেশব রায়ের বাড়ি, গোয়াল বাথান গ্রামের মসজিদ, জোড়া বাংলা রাদাগোবিন্দ মন্দির, এসএম সুলতান সংগ্রহশালা, বীর শ্রেষ্ঠ শহীদ নূর মোহম্মদ শেখ কপ্লেক্স, নীহাররঞ্জন গুপ্তের বাড়ি, অরুনিয়া ইকো পার্ক, চিত্রা রিসোর্ট, নিরিবিলি পিকনিক স্পট।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব:
- এস.এম সুলতান,
- কমল দাসগুপ্ত,
- নীহাররঞ্জন গুপ্ত,
- এসএম শফীউদ্দিন,
- মাসুম রেজা,
- শামীম জামান,
- নিশাত প্রিয়ম,
- বিজয় সরকার,
- মোসলেম উদ্দিন।
রাজনৈতিক ব্যক্তিত্ব:
- সৈয়দ নওশের আলী,
- অমল সেন,
- বিশ্বাস জাহাঙ্গীর আলম,
- আতাউর রহমান বাচ্চু,
- মাশরাফি বিন মর্তুজা,
- শরীফ খসরুজ্জামান,
- লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ জেড এম ফরিদুজ্জামান,
- মুস্তাফিজুর রহমান আলেক।
প্রধান নদ-নদী :
চিত্রা নদী, মধুমতি নদী, নবগঙ্গা নদী, ভৈরব নদ, কাজলা নদী।