সিলেট ( Sylhet )
সিলেট ( Sylhet ) জেলা বাংলাদেশের বনজ, খনিজ, মৎস সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত উত্তর পূর্বাঞ্চলের একটিপ্রশাসনিক অঞ্চল ও প্রাচীন জনপদ।
নামকরণ : প্রধান ঐতিহাসিক মতানুসারে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে এই অঞ্চলকে ‘শ্রীহট্ট’ বলা হয়েছে। ‘শ্রী’ অর্থসৌন্দর্য এবং ‘হট্ট’ অর্থ হাট বা বাজার। শ্রীহট্ট শব্দ থেকেই কালক্রমে শিলহট এবং শেষে সিলেট নামেরউৎপত্তি। এই অঞ্চল এক সময় সমৃদ্ধ বানিজ্য কেন্দ্র ছিল।
ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো: সিলেট জেলা 0000000000000 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যেঅবস্থিত। এই জেলার উত্তরে মেঘালয় রাজ্য, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্য এবংপশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
সিলেট জেলা মোট ০১টি সিটি করপোরেশন, ১৩ টি উপজেলা (সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ), ১৬টি থানা, ০৪টি পৌরসভা, ১০৫ টি ইউনিয়ন পরিষদ এবং ০৬ সংসদীয়নিয়ে গঠিন। এই জেলার আয়তন ৩৪৯০.৪০ বর্গ কি.মি.।
দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা : ধর্মীয় পুণ্যভূমি সিলেট জেলায় অসংখ্য প্রাকৃতিক পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে যথা-
- জাফলং,
- রাতারগুল সোয়াম্প ফরেস্ট,
- সাদাপাথর,
- বিছানাকান্দি,
- লালাখাল,
- ডিবির হাওর,
- মালনীছড়া ও লক্কাতুরা চা বাগান,
- ক্বীন ব্রিজ ও আলী আমজদের ঘড়ি,
- জিতু মিয়ার বাড়ি,
- জৈন্তাপুর রাজবাড়ি,
- হাসনরাজার বাড়ি,
- ওসমানী মিউজিয়াম,
- শ্রী চৈতন্যদেবের বাড়ি,
- হযরত শাহজালাল (র.)-এর মাজার,
- শাহী ঈদগাহ্,
- হাকালুকি হাওর,
- ফেঞ্চুগঞ্জ সার কারখানা,
- লোভাছড়া পাথর কোয়রী,
- পাংথুমাই।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :
- সৈয়দ মুজতবা আলী,
- কবি দিলওয়ার,
- দ্বিজেন শর্মা,
- সৈয়দ মূর্তজা আলী,
- মুহাম্মদ নূরুল হক,
- হাসন রাজা,
- রাধারমন দত্ত,
- শাহ আব্দুল করিম,
- সালমান শাহ্,
- রুনা লায়লা,
- সুবীরনন্দী,
- শুভ্র দেব,
- শীতলং শাহ্,
- আর্কুম শাহ।
রাজনৈতিক ব্যক্তিত্ব :
- জেনারেল এম.এ.জি ওসমানী,
- হুমায়ুন রশীদ চৌধুরী,
- বিপিন চন্দ্র পাল,
- আবুল মালআবদুল মুহিত,
- ড. এ.কে আব্দুল মোমেন,
- নুরুল ইসলাম নাহিদ,
- ইমরান আহমদ,
- ডা. শফিকুর রহমান,
- এম.ইলিয়াস আলী,
- দেওয়ান ফরিদ গাজী,
- আরিফুল হক চৌধুরী,
- বদর উদ্দিন আহমেদ কামরান।
উল্লেখযোগ্য নদ-নদী : সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই, সারী, লোভা, ডাউকি নদী।