মাগুরা ( Magura )

নবগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন জেলার নাম মাগুরা ( Magura )। ১৯৮৪ সালের ১লা মার্চ এটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।

নামকরণ:

সর্বাধিক প্রচলিতমত অনুযায়ী, মধ্যযুগে বাংলার নদীগুলোতে আরাকান ও পর্তুগিজ জলদস্যুদের পাশাপাশি ‘মগ’ জলদস্যুদের ব্যাপক উপদ্রব ছিল। ধারণা করা হয়, মগ জলদস্যুরা নবগঙ্গা এবং কুমার নদী দিয়ে এসে এই অঞ্চলে আস্তানা গেড়েছিল এবং স্থানীয় মানুষের উপর অত্যাচার চালাতো। মগদের এই দীর্ঘকালীন অবস্থান ও আধিপত্যের কারণে এই অঞ্চলকে মানুষ ‘মগরা’ বলে ডাকতে শুরু করে। পরবর্তীতে ‘মগরা’ শব্দটি রূপান্তরিত হয়ে ‘মাগুরা’ নাম ধারণ করে।
অন্য একটি মতে, প্রাচীনকালে অঞ্চলটি অসংখ্য নদী নালা হাওর ও বিল বেষ্টিত নিচু জলাভূমি ছিল এবং এসব জলাভূমিতে প্রচুর মাগর মাছ পাওয়া যেত। প্রচুর মাগুর মাছের প্রাপ্তিস্থান বা ‘মাগুরার বিল’ থেকে কালক্রমে ‘মাগুরা’ হয়েছে বলে অনেকে সাধারণ মানুষ বিশ্বাস করেন।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো

মাগুরা জেলা ৮৯° ১৫´ থেকে ৮৯° ৪২´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই জেলার উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর জেলা এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা অবস্থিত। মাগুড়া জেলার মোট আয়তন ১০৪৮.৬১ বর্গ কি.মি.। এই জেলা মোট ০৪ টি উপজেলা (মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর এবং শালিখা), ০৪টি থানা, ০১টি পৌরসভা, ৩৬টি ইউনিয়ন পরিষদ ও ০২ টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা
  • রাজা সিতারাম রায়ের প্রাসাদ ও দুর্গ,
  • কবি ফররুখ আহমদের জন্মভিটা,
  • শ্রীপুর রাজবাড়ি,
  • ভাতের ভিটা,
  • পীর মোকাররম আলীর মাজার,
  • কবি কাদের নেওয়াজের বাড়ি,
  • এস্তাদ মুনশী রইস উদ্দিনের বসতভিটা,
  • সিদ্ধেশ্বরী মঠ,
  • মদনমোহন মন্দির,
  • রায়নগরের মঠ,
  • আড়পাড়া ইকোপার্ক,
  • চিন্ডিদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব:
  • কবি ফররুখ আহমদ,
  • সৈয়দ আলী আহসান,
  • কবি কাজী কাদের নেওয়াজ,
  • ওস্তাদ মুনশী রইস উদ্দিন,
  • কামাল আহমেদ,
  • নবাব আলী মিয়া,
  • সাকিব আল হাসান।
রাজনৈতিক ব্যক্তিত্ব:
  • আছাদুজ্জামান,
  • এম এ খালেক,
  • মেজর (অব.) জেনারেল মজিদ উল হক,
  • আকবর হোসেন মিয়া,
  • লেফটেন্যান্ট খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)।
প্রধান নদ-নদী:

গড়াই নদী, নবগঙ্গা নদী, কুমার নদ, মধুমতি নদী, চিত্রানদী, ফটকী নদী, বেগবতী নদী।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top