হবিগঞ্জ ( Habiganj )
চা বাগান, পাহাড়, রাবার বাগান এবং হাওরের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে হবিগঞ্জ ( Habiganj ) জেলা পর্যটকদের কাছেঅত্যন্ত আকর্ষণীয় ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা।
নামকরণ :
হবিগঞ্জ জেলার নামকরণ হয়েছে ১৭’শ শতকের শেষ দিকে বণিকদের সুতা নদীর তীরে বানিজ্যকুঠি স্থাপন এবং স্থানিয় প্রভাবশালী মুসলিম দেওয়ান পরিবারের ‘হবিব খাঁ’ নামানুসারে বাজার প্রতিষ্ঠারমধ্য দিয়ে।
প্রতিষ্ঠাতা হবিব খাঁ-র নামে বাজারটি প্রথমে হবিবগঞ্জ এবং পরবর্তী সময়ে সংক্ষিপ্ত হবিগঞ্জ নামে রূপান্তরিতহয়।
ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো :
হবিগঞ্জ জেলা 0000000000000000 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যেঅবস্থিত। এই জেলার উত্তরে সুনামগঞ্জ, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার এবং পশ্চিমেকিশোরগঞ্জ ও ব্রহ্মণবাড়িয়া জেলা। এই জেলার মোট আয়তন ২৪৬৩.৬০ বর্গ কি.মি.। হবিগঞ্জ জেলা ০৯টি উপজেলা (হবিগঞ্জ সদর, নবীগঞ্জ,লাখাই, বাহুবল, চুনারুঘা, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং এবং শায়েস্তাগঞ্জ), ০৬টি পৌরসভা, ৭৭ টি ইউনিয়ন পরিষদ, ১২৪৭ টি মৌজা, ২০৮৩ টি গ্রামএবং ০৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
- সাতছড়ি জাতীয় উদ্যান,
- রোম-কালেঙ্গা বন্যপ্রণী অভয়ারণ্য,
- বিথীঙ্গল আখড়া,
- মুড়াপাড়া জমিদার বাড়ি,
- শঙ্কপাশা শাহী মসজিদ,
- সুরমা চা বাগান,
- বানিয়াচং গ্রাম,
- গ্রীনল্যান্ড পার্ক।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :
- সৈয়দ শাহ নূর,
- দীনহীন,
- শীতলং শাহ,
- বিপিনচন্দ্র পাল,
- আমীনুর রশীদচৌধুরী,
- ড. ইনামুল হক,
- রামেন্দু মজুমদার।
রাজনৈতিক ব্যক্তিত্ব :
- শাহ এ.এম.এস. কিব্রিয়া,
- বিপিন চন্দ্র পাল,
- দেওয়ান ফরিদ গাজী,
- সিরাজুল হোসেনখান,
- এনামুল হক,
- মোস্তফা শহীদ,
- মেজর জেনারেল এম এ রব,
- মেজর জেনারেল সি আর দত্ত,
- জগৎজ্যোতিদাস,
- ড. রেজা কিবরিয়া।
উল্লেখযোগ্য নদ-নদী :
খোয়াই, কুশিয়ারা, কালনী, সুতাং, করাঙ্গী, সোনাই।