সুনামগঞ্জ ( Sunamgonj )

সুনামগঞ্জ ( Sunamgonj )  বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা। বিশাল হাওর অঞ্চল এবং বাউলমরমী সংস্কৃতির জন্য এই এলাকা দেশজুড়ে বিখ্যাত।

নামকরণ :

সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে এই অঞ্চলে “সুনাম উদ্দিন” নামে একজন বীর সিপাহী কর্মরতছিলেন। তাঁর বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোগল দরবার থেকে এই এলাকার জমিদারি দেওয়া হয়। পরবর্তীতে তিনি সুরমা নদীর তীরে একটি বাণিজ্যিক বাজার বা গঞ্জ প্রতিষ্ঠা করেন। সিপাহি সুনাম উদ্দিনেরনামানুসারে বাজারটি প্রথমে ‘সুনাম উদ্দিনের গঞ্জ’ হিসাবে পরিচিতি পায়। কালক্রমে লোকমুখে শব্দটিসংক্ষিপ্ত রূপ ‘সুনামগঞ্জ’ নামে স্থায়িত্ব লাভ করে।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো :

সুনামগঞ্জ জেলা 0000000000000000 পূর্ব দ্রাঘিমাংশেরমধ্যে অবস্থিত। এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, পূর্বেসিলেট এবং পশ্চিমে নেত্রকোণা জেলা।
সুনামগঞ্জ জেলায় মোট ১২ টি উপজেলা (সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ), ০৪টি পৌরসভা, ৮৮টি ইউনিয়ন পরিষদ, ১৫১১ টি মৌজা, ২৮৮৭ টি গ্রাম ও ০৫ টি সংসদীয় আসন রয়েছে। এই জেলার আয়তন ৩৭৪৭.১৮ বর্গ কি.মি.।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :

টাংগুয়ার হাওর, নিলাদ্রী লেক, শিমুল বাগান, বারেক টিলা, জাদুকাটা নদী, হাসন রাজা মিউজিয়াম, পাগলা বড় জামে মসজিদ, গৌরাবং জমিদার বাড়ি, সুখাইড়জমিদার বাড়ি, শাহ আবদুল করিম মিউজিয়াম, ডলুরা শহীদ মিনার ও স্মৃতিসৌধ।

সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :

বাউল সম্রাট শাহ আব্দুল করিম, মরমী কবি হাসন রাজা, রাধারমণ দত্ত, দুর্বীন শাহ, কবি দিলওয়ার, মোহাম্মদ আশরাফ হোসেন।

রাজনৈতিক ব্যক্তিত্ব :

আবদুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী, এম.এমান্নান, হাবিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ, নজির হোসেন, মানিক চৌধুরি, আব্দুল হক(ভাষা সৈনিক)

উল্লেখযোগ্য নদ-নদী :

সুরমা, কুশিয়ারা, কালনী, যাদুকাটা, রক্তি, বৌলাই, সোমেশ্বরী।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top