চুয়াডাঙ্গা ( Chuadanga )
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের একটি সীমান্তবর্তী প্রশাসনিক অঞ্চল চুয়াডাঙ্গা ( Chuadanga ) জেলা। এই জেলায় ১৮৫৯ সালে দেশের প্রথম রেলপথ এবং প্রথম ডাকঘর প্রতিষ্ঠার গৌরবমান্বিত ইতিহাস রয়েছে। ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
নামকরণ:
সবচেয়ে প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, এই অঞ্চলে মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গো মল্লিকের নাম থেকে চুয়াডাঙ্গার নামকরণ হয়েছে। ১৭৪০ সালে তিনি ভারতের ইটেবাড়ি থেকে সপরিবারে এসে ভৈরব নদীর তীরে এই এলাকায় বসবাস শুরু করে। তাঁর নামানুসারে প্রথমে স্থানটির নাম হয় চুঙ্গোডাঙ্গা, যা কালক্রমে মানুষের মুখে পরিবর্তিত হয়ে চুয়াডাঙ্গা রূপ ধারণ করে।
অন্য একটি মত অনুযায়ী, চুয়াডাঙ্গা শহরটি একসময় ভৈরব নদীর বুক থেকে চর বা ডাঙ্গা হিসাবে জেগে উঠে। আঞ্চলিক ভাষায় ‘চুয়া’ শব্দের অর্থ স্বচ্ছ বা পরিস্কার। ভৈরব নদীর তীরের সেই পরিস্কার বা স্বচ্ছ উঁচু ভূমি বা ডাঙ্গাকে মানুষ ‘চুয়াডাঙ্গা’ নামে ডাকতে শুরু করে।
ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো:
চুয়াডাঙ্গা জেলা ৮৮°৩৯´ থেকে ৮৮°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই জেলার মোট আয়তন ১১৭৪.১০ বর্গ কি.মি.।
চুয়াডাঙ্গা জেলার উত্তরে কুষ্টিয়া ও মেহেরপুর জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পূর্বে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলা অবস্থিত। চুয়াডাঙ্গা জেলা ০৪টি উপজেলা (চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর); থানা ০৫টি, পৌরসভা ০৪টি, ৩৮টি ইউনিয়ন পরিষদ, ৫১৪টি মৌজা, ৫২১টি গ্রাম ও ০২ টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
- ঘোলদাড়ী শাহী মসজিদ,
- কার্পাসডাঙ্গা,
- নীলকুঠি,
- আট কবর,
- ঠাকুরপুর জামে মসজিদ,
- হযরত মালেক উল-গাউস (র:) মাজার,
- দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন,
- কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড,
- পল্লী একাডেমি পার্ক,
- চুয়াডাঙ্গা শিশু পার্ক,
- হাঁদোলদহ বাঁওড় ও কয়ার বাঁওড়।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব:
- খোদাবক্স সাঁই,
- শফিক তুহিন,
- আহাদ গায়েন ও শুকুর আলী,
- কাজী কাদের নেওয়াজ,
- স্বর্নকুমারী দেবী,
- সুরেন্দ্রমোহন ভট্টচার্য,
- এম. ইব্রাহিম,
- সাবিত্রী প্রসন্ন,
- বেবি ইসলাম,
- নাজনীন হাসান চুমকি।
রাজনৈতিক ব্যক্তিত্ব:
- ডা. আ. আসহাব-উল-হক,
- মির্জা সুলতান রাজা,
- সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন,
- শামসুজ্জামান দুদু,
- মোজাম্মের হক।
প্রধান নদ-নদী :
মাথাভাঙ্গা নদী, কুমার নদ, চিত্রা নদী, ভৈরব নদ, নবগঙ্গা নদী, ইছামতি নদী।