সাতক্ষীরা ( Satkhira )

বাংলাদেশের দক্ষিন-পশ্চিম সিমান্তে অবস্থিত খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ন জেলার নাম সাতক্ষীরা ( Satkhira )। এই জেলা চিংড়ি শিল্প, হিমসাগর আম এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জন্য দেশজুড়ে সুপরিচিত।

নামকরণ :

সাতক্ষীরা জেলার নামকরণ নিয়ে বেশ কিছু লোকমত প্রচলিত আছে, যার মধ্যে ঐতিহাসিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্যমত হলো-
১৭৭২ সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী নিলামে বুড়ন পরগনা কেনেন। তাঁর পুত্র প্রাণনাথ চৌধুরী সাতটি অভিজাত ব্রাহ্মণ পরিবারকে এনে পুনর্বাসন করেন এবং একটি গ্রাম প্রতিষ্ঠা করেন, যার নাম হয় ‘সাতঘরিয়া’। ১৮৬১ সালে ব্রিটিশ শাসকরা সাতঘরিয়াতে তাদের প্রমাসনিক মহকুমা কার্যালয় স্থানান্তর করেন। ইংরেজ কর্মকর্তাদের মুখে মুখে উচ্চারণের বিকৃতিতে ‘সাতঘনিয়া’ শব্দটি একসময়দ ‘সাতক্ষীরা’-তে রূপান্তরিত হয়।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো:

সাতক্ষীরা জেলা 000000000000000 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।এই জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা (কালিন্দী, ইছামতি, ও রায়মঙ্গল নদী দ্বারা বিভক্ত) । জেলাটির মোট আয়তন ৩৮১৭.২৯ বর্গ কি.মি.।
সাতক্ষীরা জেলা ০৭টি উপজেলা (সাতক্ষীরা সদর, শ্যামনগর, কালিগঞ্জ, কালারোয়া, তালা, আশাশুনি, দেবহাটা), ০২ টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন, ১৪২৩ টি গ্রাম এবং ০৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
  • সুন্দরবন ও কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক,
  • আকাশলীনা ইকো পার্ক,
  • মান্দারবাড়ীয়া সমুদ্র সৈকত,
  • যশোরেশ্বরী কালী মন্দির,
  • তেঁতুলিয়া শাহী জামে মসজিদ,
  • নলতা শরীফ,
  • ঈশ্বরীপুর হাম্মামখানা,
  • জাহাজঘাটা নৌ দুর্গ,
  • সাতক্ষীরা পঞ্চমন্দির।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব:
  • সিকান্দার আবু জাফর,
  • মোহাম্মদ ওয়াজেদ আলী,
  • খান বাহাদুর আহছানউল্লা,
  • আনিস সিদ্দিকী,
  • আজিজননেছা খাতুন,
  • জয়ন্ত চট্টোপাধ্যায়,
  • আরিক আনাম খান,
  • আফজাল হোসেন,
  • রামরাম বসু।
রাজনৈতিক ব্যক্তিত্ব:
  • অ্যাডভোকেট এম.মনসুর আলী,
  • একে জফলুল হক,
  • সৈয়দ কামাল বখত সাকী,
  • অধ্যাপক ড. আ.ফ.ম রহুল হক,
  • হাবিবুল ইসলাম হাবিব,
  • মুস্তফা লুৎফুল্লাহ,
  • এইচ.এম. রহমত উল্লাহ পলাশ,
  • মো: ইজ্জত উল্লাহ,
  • মুহাদ্দিস আব্দুল খালেক,
  • মুহা রবিউল বাশার,
  • গাজী নজরুল ইসলাম।
প্রধান নদ-নদী:

কপোতাক্ষ নদ, ইছামতি নদী, কালিন্দী নদী, খোলপেটুয়া নদী।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top