শর্তাবলী ও নিয়মনীতি (Terms & Conditions)

সর্বশেষ পরিমার্জন: ২৪ ডিসেম্বর ২০২৫

tourkotha.com-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সকল শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে।

০১. সাধারণ ব্যবহারকারীর নিয়মাবলী:

এই সাইটটি যেকোন বয়সের যে কেউ ব্যবহার করতে পারবে।  ১৮ বছরের কম হলে অভিভাবকের তত্ত্বাবধানে থাকতে হবে। সাইটের কোনো তথ্য ব্যবহার করে অবৈধ কোনো কাজ করা যাবে না।

০২. মেধা সম্পদ ও কপিরাইট (Intellectual Property Rights):

tourkotha.com-এ প্রকাশিত সকল কন্টেন্ট, লোগো, গ্রাফিক্স, আমাদের নিজস্ব সম্পত্তি অথবা অনুমতিপ্রাপ্ত। আমাদের লিখিত অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট আংশিক বা পূর্ণাঙ্গভাবে অন্য কোনো ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা আইনত দণ্ডনীয়।

০৩. ইউজার জেনারেটেড কন্টেন্ট (মন্তব্য ও রিভিউ):

ব্যবহারকারীরা সাইটে মন্তব্য বা রিভিউ প্রদান করতে পারেন। তবে:

  • কোনো প্রকার অশ্লীল, রাজনৈতিকভাবে সংবেদনশীল বা জাতিবিদ্বেষী মন্তব্য করা যাবে না।
  • অন্যের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হয় এমন কিছু শেয়ার করা যাবে না।
  • tourkotha কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো মন্তব্য মুছে ফেলার অধিকার রাখে।
০৪. তথ্যের নির্ভরযোগ্যতা ও দায়মুক্তি (Disclaimer):

আমরা ভ্রমণ সংক্রান্ত নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি। তবে হোটেল ভাড়া, যাতায়াত ব্যবস্থা বা পর্যটন কেন্দ্রের সময়সূচী যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আমাদের তথ্যের ওপর ভিত্তি করে গৃহীত কোনো সিদ্ধান্তের ফলে কোনো আর্থিক ক্ষতি বা দুর্ঘটনার জন্য tourkotha.com দায়ী থাকবে না।

০৫. অ্যাফিলিয়েট ও থার্ড-পার্টি সার্ভিস:

আমাদের সাইটে বিভিন্ন হোটেল বুকিং বা টিকিট বুকিংয়ের থার্ড-পার্টি লিঙ্ক (যেমন: Agoda, Booking.com) থাকতে পারে। এই সার্ভিসগুলো ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাইটের নিজস্ব শর্তাবলী কার্যকর হবে। তাদের সেবার মান নিয়ে TourKotha কোনো গ্যারান্টি দেয় না।

০৬. সাইট এক্সেস স্থগিতকরণ:

যদি কোনো ব্যবহারকারী আমাদের শর্তাবলী লঙ্ঘন করেন বা স্প্যামিংয়ের চেষ্টা করেন, তবে আমরা তাকে ব্লক করার বা সাইটে প্রবেশাধিকার বন্ধ করার অধিকার রাখি।

০৭. আইনগত বিচারব্যবস্থা (Governing Law):

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিবাদ দেখা দিলে তা ঢাকা, বাংলাদেশের আদালতের আওতাভুক্ত হবে।

Scroll to Top