নরসিংদী জেলা
মেঘনা, শীতলক্ষ্যা, আরিয়াল খাঁ ও পুরাতন ব্রাহ্মপুত্রের অববাহিকায় অবস্থিত নরসিংদী ( Narsingdi ) জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি শিল্প সমৃদ্ধ জেলা। বস্ত্রশিল্প, বাটিক এবং তাঁত শিল্পের জন্য এ অঞ্চল বিখ্যাত। নরসিংদী ১৯৭৮ সালে মহকুমা এবং ১৯৮৪ সালে পূর্ণাঙ্গ জেলায় পরিণত হয়।
নামকরণ : নরসিংদী ( Narsingdi ) জেলার গোড়াপত্তন হয় আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে। রাজা নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংহপুরে নামে একটি ছোট্ট নগর প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে নদের চরে আরো অসংখ্য বসতি গড়ে উঠে এবং রাজা নরসিংহের নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয়।
ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো : এখানকার দক্ষিণ পূর্বাঞ্চল মেঘনা বিধৌত নিম্ন ভূমি, পশ্চিমাঞ্চল উচ্চ সমভূমি, উত্তরাঞ্চলে ছোটা ছোট পাহাড়, টিলা, টেক, নয়ানিভিরাম অরণ্য আবরণে আবৃত। এ জেলা উত্তরাঞ্চলের পাহাড়ি ভূমি বাংলাদেশের আদি ভূমির অন্তর্গত।
ভৌগলিকভাবে ০০০০০০০০০ থেকে ০০০০০০০০০ উত্তর অক্ষাংশ এবং ০০০০০০০ থেকে ০০০০০০০০ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, দিক্ষণে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পূর্বে ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ পশ্চিমে গাজিপুর জেলা। এ জেলার আয়তন ১১৫০.১৪ বর্গ কি.মি.।
নরসিংদী জেলা ৬টি উপজেলা, ৭টি থানা, ৬টি পৌরসভা, ৭১ টি ইউনিয়ন, ৬২৪টি মৌজা, ১০৯৫ টি গ্রাম ও ৫ টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এখানকার উপজেলাগুলো হলো ১। নরসিংদী সদর ২। পলাশ ৩। বেলবো ৪। মনোহরদী ৫। রায়পুরা ৬। শিবপুর।
উল্লেখযোগ্য দর্শনীয়স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
- উয়ারি-বটেশ্বর (বেলাবো)
- অসম রাজার গড় (বটেশ্বর)
- বালাপুর জমিদার বাড়ি (নরসিংদী সদর)
- লক্ষণ সাহার জমিদার বাড়ি (ডাঙ্গা)
- ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি (পাঁচদোনা)
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর (রায়পুরা)
- পুরুলিয়া শাহী মসজিদ (রায়পুরা)
- বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
- মনু মিয়ার জমিদার বাড়ি ১০। ড্রিম হলিডে পার্ক
- বাবুর হাট মাধবধী
- লটকন বাগান (মরজাল)
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :
- কবি শামসুর রাহমান
- শিক্ষাবিদ ড. আলাউদ্দিন আল আজাদ
- ভাই গিরিশ চন্দ্র সেন
- চিত্রশিল্পী শাহাবুদ্দীন আহমেদ
- হরিচরণ আচার্য্য
- সোমেনচন্দ
- হরিপদ দত্ত
- খালেদা আক্তার কল্পনা
রাজনৈতিক ব্যক্তিত্ব :
- আব্দুল মান্নান ভূঁইয়া
- ড. আব্দুল মঈন খান
- খায়রুল কবির খোকন
- নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
- আনোয়ার অঅশরাফ খান
- মোহাম্মদ শহীদুল্লাহ
- হাসানুজ্জামান সরকার
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
উল্লেখযোগ্য নদ-নদী : মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ, পুরাতন ব্রহ্মপুত্র, হাঁড়িধোয়া ও কলাগাছিয়া নদী।