ফরিদপুর জেলা

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি ঐতিহাসিক প্রাচীন ও গুরুত্বপূর্ণ জেলা ফরিদপুর ( Faridpur )। ১৮১৫ সালে ব্রিটিশ শাসনামলে এটি জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়।

নামকরণ : প্রখ্যাত সুফি সাধক শাহ ফরিদ উদ্দিন মাসউদ এর নামানুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে। এই জেলার প্রাচীন নাম ফাতেহাবাদ।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো : ফরিদপুর জেলা ২৩°১৭´ থেকে ২৩°৪০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৯´ থেকে ৯০°১১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত, যার উত্তরে রাজবাড়ি ও মানিকগঞ্জ, দক্ষিণে গোপালগঞ্জ, পূর্বে ঢাকা, মুন্সিগঞ্জ ও মাদারীপুর এবং পশ্চিমে মাগুরা ও নড়াইল জেলা। এই জেলার মোট আয়তন ২০৭২.৭২ বর্গ কিলোমিটার।
ফরিদপুরে জেলা ৯টি উপজেলা (ফরিদপুর সদর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দ, ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসন), ৫টি পৌরসভা, ৮১টি ইউনিয়ন, ১৮৫৯ টি গ্রাম, ৩৬ টি ওয়ার্ড এবং ৯২ টি মহল্লা নিয়ে গঠিত।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা : পাতরাইল জামে মসজিদ, মথুরাপুর দেউল, কানাইপুর জমিদার বাড়ি, বাইশ রশি জমিদার বাড়ি, সাতাইর শাহী জামে মসজিদ, আটরশি বিশ্ব জাকের মঞ্জিল, জগদ্বন্ধু সুন্দর এর আশ্রম, চন্দ্রাপাড়া পীর সাহেবের পাক দরবার শরীফ, নদী গবেষণা ইনস্টিটিউট, পৌর শেখ রাসেল শিশু পার্ক, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর, পদ্মা নদীর পাড়।

সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব : সুপ্রাচীন কাল থেকেই সাহিত্য ও সংস্কৃতির উর্বর ভূমি হিসাবে পরিচিত ফরিদপুর জেলা। নিম্নে তাদের নামে তালিকা দেওয়া হল : পল্লীকবি জসিম উদ্দিন, মীর মোশাররফ হোসেন, হুমায়ুন কবির, সুকান্ত ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, হাবিবুল্লাহ সিরাজী, নরেন্দ্রনাথ মিত্র, আবু ইসহাক, রবীন্দ্রনাথ মিত্র, মৃনাল সেন, তারেক মাসুদ, বিজন ভট্টাচার্য, নূরুল মোমেন, শাকিব খান, রিয়াজ, ফণী মজুমদার।

রাজনৈতিক ব্যক্তিত্ব : ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক প্রথিযশা রাজনৈতিক ব্যক্তিত্ব এই মাটিতে জন্মগ্রহণ করেছেন যেমন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অম্বিকাচরণ মজুমদার, সৈয়দা সাজেদা চৌধুরী, চৌধুরী ইউসুফ আলী (মোহন মিয়া), মৌলভী তমিজউদ্দিন খান, কে এম ওবায়দুর রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুর রহমান, হুমায়ুন কবির, মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), শামা ওবায়েদ ইসলাম প্রমুখ।

উল্লেখযোগ্য নদ-নদী : পদ্মা, মেঘনা, কীর্তিনাশা, পালং, জয়ন্তী, ধর্মগঞ্জ।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top