নারায়নগঞ্জ জেলা

বন্দর নগরী বা প্রাচ্যের ডান্ডি নামে পরিচিত নারায়নগঞ্জ ( Narayanganj ) বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রধান ও ঐতিহাসিক জেলা। ঢাকার অদূরে অবস্থিত জেলাটি ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং নদীবন্দরের জন্য বিখ্যাত। ১৯৮৪ সালে ১৫ ফেব্রয়ারি এটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে প্রতিষ্ঠা পায়। পূর্বে এই এলাকাটি সোনারগাঁয়ের অংশ ছিল।

নামকরণ : অষ্টাদশ শতাব্দীর প্রভাবশালী হিন্দু ব্যক্তিত্ব লক্ষ্মী নারায়ণ (বিকন লাল পান্ডে) ঠাকুরের নামানুসারে নারায়ণগঞ্জ জেলার নামকরণ হয়েছে। লক্ষ্মী নারায়ণ ঠাকুর যিনি ‘বেনুর ঠাকুর’ নামেও পরিচিত ছিলেন।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো : নারায়ণগঞ্জ জেলা ২৩°৩৩’ থেকে ২৩°৫৭’ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৬’ থেকে ৯০°৪৫’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ জেলার উত্তরে নরসিংদী ও গাজীপুর, দক্ষিণে মুন্সিগঞ্জ, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা, এবং পশ্চিমে ঢাকা জেলা অবস্থিত। নারায়ণগঞ্জ জেলায় ৫টি উপজেলা, ৭টি থানা, ৫টি পৌরসভা, ৩৮-৪৭ টি’র মতো ইউনিয়ন ৮৮১ টি মৌজা ও ১৩৭৪ টি গ্রাম আছে। এ জেলার মোট আয়তন ৬৮৪.৩৭ বর্গ কিলোমিটার এবং উপজেলাগুলো হলো : নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর উপজেলা, আড়াইহাজার উপজেলা, রূপগঞ্জ উপজেলা, সোনারগাঁও উপজেলা। এ জেলার উত্তরে নরসিংদী ও গাজীপুর, দক্ষিণে মুন্সিগঞ্জ, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া এবং পশ্চিমে ঢাকা জেলা অবস্থিত।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :

  • পানাম নগর
  • সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর
  • সোনাকান্দা দুর্গ
  • হাজীগঞ্জ জলদুর্গ
  • মুড়াপাড়া জমিদার বাড়ি
  • গোয়ালদী মসজিদ
  • কদম রসূল দরগাহ
  • বাংলার তাজমহল
  • মায়াদ্বীপ
  • জিন্দা পার্ক
  • শীতলক্ষ্যা নদী
  • আদমজী জুট মিল
  • সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি
  • সাতগ্রাম জমিদার বাড়ি
  • বারদী লোকনাথ আশ্রম
  • মেরি এন্ডারসন
  • ফুলের গ্রাম সাবদি।

সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :

  • বে-নজীর আহমদ
  • রফিউর রাব্বি
  • মফিদুল হক
  • শাহজাহান শামীম
  • শাহেদ কায়েস
  • অমল আকাশ
  • আহমদ বাবুল
  • কাজল কানন
  • নাফিজ আশরাফ
  • হাশিম মাহমুদ
  • সিরাজুল হক
  • হাসান হাফিজ
  • কবি মহিউদ্দিন।

রাজনৈতিক ব্যক্তিত্ব :

  • খান সাহেব ওসামান আলী
  • এ কে এম শামসুজ্জোহা
  • জ্যেতি বসু
  • আলী আহম্মদ চুনকা
  • ডা. সেলিনা হায়াৎ আইভী
  • ওসমান পরিবার (তৃতীয় প্রজন্ম) নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমান
  • আবদুল মতিন চৌধুরী
  • গোলাম দস্তগীর গাজী
  • মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ
  • আতাহার আলী

উল্লেখযোগ্য নদ-নদী : শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা, বুড়িগঙ্গা এবং পুরাতন ব্রহ্মপুত্র।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top