ঢাকা জেলা

বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা ( Dhaka ) বিভাগের একটি জেলার নাম ঢাকা জেলা। রাজধানী শহর ঢাকা এই জেলার অন্তর্ভূক্ত।

নামকরণ : মোঘল পূর্ব যুগে রাজধানী শহর ঢাকা কিছু গুরুত্ব ধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধ লাভ করে মোঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি নিয়ে স্পষ্ট তেমন কোন ধারণা না থাকলেও এই সম্পর্কে প্রচলিত কিছু মত রয়েছে। সবচেয়ে জনপ্রিয় মতানুযায়ী, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরে ‘ঢাকেশ্বরী মন্দির’ নামে একটি মন্দির স্থাপন করেন। সেই ‘ঢাকেশ্বরী’ শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সুবা বাংলার রাজধানী করা হয়। সম্রাট জাহাঙ্গীরের নামানুযায়ী রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এই নাম বজায় রাখা ছিল।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো : ঢাকা জেলা ২৩°৪২´ থেকে ২৩°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২০´ থেকে ৯০°২৮´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ঢাকার উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা এবং পশ্চিমে মানিকগঞ্জ ও রাজবাড়ি জেলা অবস্থিত। ঢাকা মূলত ত্রিস্তরীয় ব্যবস্থা (বিভাগ, জেলা, উপজেলা) দ্বারা পরিচালিত হয়। ঢাকা জেলায় মোট ৫টি উপজেলা (কেরানীগঞ্জ, নবাবগঞ্জ,সাভার,দোহার,ধামরাই), ৫৭টি থানা,২টি সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা, ৮৬টি ইউনিয়ন, ১৯৯৯টি গ্রাম নিয়ে গঠিত।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা : লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ঢাকেশ্বরী মন্দির, কার্জন হল, তাঁরা মসজিদ, হোসনীদালান, বড় কাটরা, ছোটরা, আর্মানিটোলা গির্জা, বাহাদুর শাহ পার্ক, জাতীয় সংসদ ভবন, সামরিক জাদুঘর, ভাসানী নভোথিয়েটার, জাতীয় জাদুঘর, মুক্তিযোদ্ধা জাদুঘর, জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশ জাতীয় চিরিয়াখান ও বোটানিক্যাল গার্ডেন, বলদা গার্ডেন, হাতির ঝিল, রমনা পার্ক, সদরঘাট, শাঁখারি বাজার।

সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :

  • শামসুর রাহমান
  • কায়কোবাদ
  • মুনির চৌধুরী
  • আনিসুজ্জামান
  • জাহানারা আর্জু
  • বুদ্ধদেব বসু
  • হুমায়ুন আজাদ
  • জাহানারা ইমাম
  • আজম খান
  • আব্দুর রহমান বয়াতী
  • জহির রায়হান
  • ফেরদৌসি বেগম
  • রফিকুন নবী
  • আনোয়ার হোসেন।

রাজনৈতিক ব্যক্তিত্ব :

  • নবাব সলিমুল্লাহ
  • আতাউর রহমান খান
  • দেশবন্ধু চিতরঞ্জন দাস
  • সিরাজুল আলম খান
  • তারেক রহমান
  • মির্জা আব্বাস
  • আমানউল্লাহ আমান
  • গয়েশ্বর চন্দ্র রায়
  • নিপুন রায় চৌধুরী।

উল্লেখযোগ্য নদ-নদী : বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী, বংশী নদী।

ঢাকা
tourkotha

লালবাগ কেল্লা

লালবাগ কেল্লা ( Lalbagh Fort ) লালবাগ কেল্লা ( Lalbagh Fort ) বুড়িগঙ্গা নদীরতীরে রাজধানীর পুরাণ ঢাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে লালবাগ কেল্লা স্থাপনের পরিকল্পনা

Read More »
ঢাকা
tourkotha

আহসান মঞ্জিল

আহসান মঞ্জিল ( Ahsan Manzil ) আহসান মঞ্জিল ( Ahsan Manzil ) গোলাপি এই প্রাসাদটি একসময় ছিল ঢাকার নবাব পরিবারের বাসস্থান এবং দরবার। নজরকাড়া এই

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top