গাজীপুর জেলা
রাজধানী ঢাকার খুব কাছে অবস্থস্থিত গাজীপুর ( Gazipur ) জেলা ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল যা ১৯৮৪ সালে পূর্ণাঙ্গ জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এর প্রচীন নাম জয়বেদপুর। শিল্প, শিক্ষা ও পর্যটনের জন্য গাজিপুর জেলা সুপরিচিত।
নামকরণ : ঐতিহাসিকগণ মনে করেন গাজীপুর জেলা মূলত মধ্যযুগের বাংলার বারভূঁইয়াদের অন্যতম ফজল গাজীর নামানুসারে হয়েছে। ‘গাজী’ (যোদ্ধা) এবং ‘পুর’ (নগর/শহর) শব্দের সমন্বয়ে গাজীপুর নামের উৎপত্তি। এছাড়াও মুহাম্মদ বিন তুঘলকের আমলে ‘গাজী’ নামের এক কুস্তিগিরের নাম থেকে নামকরণ হয়েছে বলে ধারণা প্রচলিত আছে।
ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো : গাজীপুর জেলা ২৩°৫৩´ থেকে ২৪°২৪´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০৯´ থেকে ৯০°৩৯´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত, যার উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে নরসিংদী জেলা, পশ্চিমে ঢাকা ও টাঙ্গাইল জেলা। গাজীপুর জেলার মোট আয়তন ১৭৪১.৫৩-১৮০৬.০৬ বর্গ কিলোমিটার। জেলাটি ৫ টি উপজেলা, ৬টি থানা, ৩টি পৌরসভা, ৪৬টি ইউনিয়ন, ৭১০টি মৌজা এবং ১০০০ এর বেশি গ্রাম নিয়ে গঠিত।
গাজীপুর জেলার উপজেলাগুলো হচ্ছে যথাক্রমে :
- গাজীপুর সদর
- কালিয়াকৈর
- কালীগঞ্জ
- কাপাসিয়া এবং
- শ্রীপুর উপজেলা ।
দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা :
- ভাওয়াল জাতীয় উদ্যান
- বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
- নুহাশ পল্লী
- বেলাই বিল
- ভাওয়াল রাজবাড়ি
- বলিয়াদী জমিদার বাড়ি
- শ্রীফলতলী জমিদার বাড়ি
- জাগ্রত চৌরঙ্গী
- নাগরী পঞ্জুরা চার্চ
- সোনাভানের মাজার
- ধান গবেষণা ইনষ্টিটিউট
- বিভিন্ন রিসোর্ট।
সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব :
- আবু জাফর শামসুদ্দীন
- বুলবুল চৌধুরী
- হুমায়ুন ফরিদী
- গোবিন্দচন্দ্র দাস
- কালীপ্রসন্ন ঘোষ
- মেঘনাদ সাহা
রাজনৈতিক ব্যক্তিত্ব :
- তাজউদ্দিন আহমদ
- আ.ক.ম. মোজাম্মেল হক
- আহসানউল্লাহ্
- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম. হান্নান শাহ
- তানজিম আহমেদ সোহেল তাজ
- এম.এ. মান্নান
- জাহিদ আহসান রাসেল
- আক্তারউজ্জামান
- সিমিন হোসেন রিমি
- এ কে এম ফজলুল হক মিলন
- জাহাঙ্গীর আলম।
উল্লেখযোগ্য নদ-নদী : শীতলক্ষ্যা,, সুতী তুরাগ, বংশী (বংশাই), বানার, বালু, লবলং, পারুলী, সুতী, গোয়ালী ও চিলাই।