মুন্সিগঞ্জ জেলা

মুন্সিগঞ্জ ( Munshiganj ) ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জেলা। মুন্সিগঞ্জ জেলা প্রাচীন আমলে বিক্রমপুর এবং মোঘল আমলে ইদ্রাকপুর নামে পরিচিত ছিল। ১৯৮৪ সালের ১ম মার্চ মুন্সিগঞ্জ পূর্ণাঙ্গ জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।

নামকরণ : বহুল জনশ্রুতি অনুসারে জনহিতৈষী ব্যক্তি মুন্সি হায়দার হোসেন (বা হায়দার আলী মুন্সি)-এর নামানুসারে মুন্সিগঞ্জ নামকরণ করা হয়। অন্য আরেকটি মতানুসারে মুন্সি এনায়েত আলীর নাম থেকে ইন্দ্রাকপুর নাম পরিবর্তন করে মুন্সিগঞ্জ নাম রাখা হয়। প্রাচীনকালে রাজা বিক্রমাদিত্যের নামানুসারে এই অঞ্চল ‘বিক্রমপুর’ নামে পরিচিত ছিল।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো : মুন্সিগঞ্জ জেলা ২৩°২৩´ থেকে ২৩°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১০´ থেকে ৯০°৪৩´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর উত্তরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা নদী যার ওপারে শরীয়তপুর ও মাদারীপুর জেলা, পূর্বে মেঘনা নদী এবং কুমিল্লা ও চাঁদপুর জেলা পশ্চিমে ঢাকা ও ফরিদপুর জেলা অবস্থিত।
মুন্সিগঞ্জ জেলা ৬টি উপজেলা ( মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, টংগীবাড়ি এবং গজারিয়া ),২টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন, ৬৬২টি মৌজা ও ৯০৬টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলায় মোট সংসদীয় আসন রয়েছে ৩টি।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা : ইন্দ্রাকপুর কেল্লা, নাটেশ্বর বৌদ্ধ বিহার, অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা, সোনারং জোড়া মঠ, বাবা আদম মসজিদ, স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স, ভাগ্যকুল জমিদার বাড়ি, আড়িয়াল বিল, পদ্মহেম ধাম, মাওয়া ও পদ্মা বহুমুখী সেতু।

সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব : জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির উর্বর ভূমি মুন্সিগঞ্জ জেলা। বাংলা সাহিত্যে অনেক দিকপাল ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পৈত্রিক নিবাস বা জন্মস্থান এই জেলায়। মানিক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন আজাদ, বুদ্ধদেব বসু, রাবেয়া খাতুন, ইমদাদুল হক মিলন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যেন সেন, সরোজিনি নাইডু, আলাউদ্দিন আলী, চাষী নজরুল ইসলাম, টেলি সামাদ, তাহসান রহমান খান, শিমুল ইউসুফ, আজমেরী হক বাঁধন, অনন্ত জলিল, গাজী রাকায়েত প্রমুখ।

রাজনৈতিক ব্যক্তিত্ব : অধ্যাপক ডা. এ কিউ এম বদরুজ্জোদা চৌধুরী, আব্দুল হাই, মিজানুর রহমান সিনহা, সাগুফতা ইয়াসমিন এমিলি, মোহাম্মদ মহিউদ্দিন, মাহি বি চৌধুরি, শাহ মোয়াজ্জেম হোসেন, এম শামসুল ইসলাম, নূহ-উল-আলম লেনিন এছাড়াও বৃটিশ ও পাকিস্থান আমলে অনেক বিপ্লবী নেতা যেমন সত্যেন সেন এবং জিতেন ঘোষের মতো ব্যক্তিবর্গের উত্থান হয়েছে এ জেলা থেকে।

উল্লেখযোগ্য নদ-নদী : মেঘনা, ধলেশ্বরী, ইছামতি ও শীতলক্ষ্যা।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top