মানিকগঞ্জ জেলা

মানিকগঞ্জ ( Manikganj ) জেলা রাজধানী ঢাকার পশ্চিমে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৯৮৪ সালে পূর্ণাঙ্গ জেলা হিসাবে প্রতিষ্ঠা পায়।

নামকরণ : ১৮’শ শতকের প্রথমভাগে জনৈক সূফী দরবেশ মানিক শাহের নামানুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। আরেকটিমত অনুসারে প্রভাবশালী ব্যক্তি মানিক রাম বসু বা মানিক রাজার নাম থেকে মানিকগঞ্জ নামের উৎপত্তি।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো : মানিকগঞ্জ জেলা ২৩°৩৮´ থেকে ২৪°০৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪১´ থেকে ৯০°০৮´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এ জেলার উত্তরে টাঙ্গাইল, দক্ষিণে ঢাকা, ফরিদপুর ও রাজবাড়ি, পূর্বে ঢাকা জেলা এবং পশ্চিমে পাবনা ও রাজবাড়ী জেলা। মানিকগঞ্জ জেলার মোট আয়তন ১৩৭৯ বর্গ কিলোমিটার। জেলাটি ৭টি উপজেলা (মানিকগঞ্জ সদর, সিংগাইর, শিবালয়, সাটুরিয়া, হরিরামপুর, ঘিওর, দৌলতপুর), ২ টি পৌরসভা, ৩টি সংসদীয় আসন, ১৩৫৭টি মৌজা এবং ১৬৪৭ টি গ্রাম নিয়ে গঠিত।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা: বালিয়াটি জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি, বেতিলা জমিদার বাড়ি, ধানকোরা জমিদার বাড়ি, মত্ত মঠ, নাহার গার্ডেন, আরিচা ও পাটুরিয়া ঘাট, ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়।

সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব : দীনেশ চন্দ্র সেন, মুনীর চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, শামসুজ্জামান খান, খান মুহাম্মদ মাঈনুদ্দীন, হীরালাল সেন, খান আতাউর রহমান, উস্তাদ মমতাজ আলী খান, মমতাজ বেগম, আগুন, নিনা হামিদ, কিরণ চন্দ্র রায়, অমলেন্দু বিশ্বাস, সাইদুর রহমান বয়াতী, ফরুক আহমেদ, ড. অর্মত্য সেনের পৈত্রিক নিবাস, প্রমীলা দেবী।

রাজনৈতিক ব্যক্তিত্ব :

  • আফরোজা খানম রিতা
  • মঈনুল ইসলাম খান শান্ত
  • হারুনুর রশিদ খান মুন্নু
  • খন্দকার দেলোয়ার হোসেন
  • মমতাজ বেগম
  • জাহিদ মালেক
  • সিদ্দিকুর রহমান

উল্লেখযোগ্য নদ-নদী : পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি।

It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top