কিশোরগঞ্জ

নরসুন্দা নদীর তীরে অবস্থিত কিশোরগঞ্জ ( Kishoreganj )  বাংলাদেশের ঢাকা বিভাগের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা।
অঞ্চলটি একসময় বৃহত্তর ময়মনসিংহ জেলার বর্ধিষ্ণু অঞ্চল এবং পরে ‘মহকুমা’ নামে পরিচিত ছিল। তারও পূর্বে প্রাচীন আমলে এ অঞ্চল কামরূপ রাজ্যের অর্ন্তগত ছিল।

নামকরণ 

বিজ্ঞ জনের ধারণা ও জনশ্রুতি অনুযায়ী নামকরণ নিয়ে জনমনে বেশ প্রচলিত ও জনপ্রিয় মত হচ্ছে উনিশ শতকের প্রথম ভাগেই কিশোরগঞ্জের নামকরণটি হয়েছে। পূর্বে অঞ্চলটি ‘কাটাখালি’ নামে সমধিক পরিচিত ছিল।

বর্তমানে ধ্বংশ প্রাপ্ত বত্রিশ প্রামানিক পরিবারের প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস প্রামানিকের ৬ষ্ঠ ছেলে এবং প্রামানিকদের কীর্তি একুশ রত্নের স্রষ্টা নন্দকিশোরের ‘কিশোর’ ও তাঁরই প্রতিষ্ঠিত স্থানীয় হাট বা গঞ্জের ‘গঞ্জ’ যোগ হয়ে কিশোরগঞ্জ নামকরণ হয়েছে।

ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক কাঠামো

হাওর, বিল ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ হলো কিশোরগঞ্জ জেলা।
ভৌগলিকভাবে ২৪°০২′ থেকে ২৪°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৯০°০২′ থেকে ৯১°১৩′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ জেলার ইত্তরে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা, দক্ষিণে নকরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে সুনামগঞ্জ ও হবিগঞ্জ এবং পশ্চিমে গাজীপুর ও ময়মনসিংহ জেলা।

এ জেলার আয়তন ২৭৩১.২১ বর্গকিলোমিটার। কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা, ১৪৪ ইউনিয়ন আর ১৭৯৪ টি গ্রাম রয়েছে। ১৩ টি উপজেলার মধ্যে তিনটি সম্পূর্ণ হাওর এলাকা। এগুলো হলো ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম।
এখানকার উপজেলাগুলো হলো কিশোরগঞ্জ সদর, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, কটিয়ার্দি, কুলিয়ারচর, তাড়াইল, নিকলী, পাকুন্দিয়া, বাজিতপুর, হোসেনপুর ও ভৈরব।

দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনা
  • নিকলী হাওর অঞ্চল
  • ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম হাওর অঞ্চল
  • জঙ্গলবাড়ি দূর্গ
  • এগারসিন্দুর দূর্গ
  • কবি চন্দ্রবতীর বাড়ি
  • অস্কার বিজয়ী সত্যজিত রায়ের পৈত্রিক বাড়ি
  • শোলাকিয়া ঈদগাত
  • গুরুই মসজিদ
  • সাদী মসজিদ
  • শাহ মাহমুদের মসজিদ ভিটা ও বালাখানা
  • পাগলা মসজিদ
  • ভাগলপুর দেওয়ান বাড়ি মসজিদ
  • ভোগবেতাল গোপীনাথ জিওর মন্দির
  • জ্ঞানসুন্দরীর সতীদাহ মঠ
  • দিল্লীর আখড়া
  • পাগল শঙ্করের আখড়া
  • লাল গোসাই’র আখড়া
  • নারায়ণ গোসাই’র আখড়া
  • চন্দ্রনাথ গোসাই’র আখড়া
সাহিত্য এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব
  • কবি চন্দ্রবতী
  • কবি দ্বিজ বংশীদাস
  • উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  • সুকুমার রায়
  • শিল্পাচার্য জয়নুল আবেদিন
  • ইলিয়াস কাঞ্চন
  • নীহার রঞ্জন রায়
  • ইসলাম উদ্দিন বয়াতী
  • উস্তাদ আবদুর রশিদ
  • বাউল মুক্তার উদ্দিন
  • গিয়াস উদ্দিন ফকির
  • বাউল আলাউদ্দিন
  • রাম কানাই
  • ফকির চান্দ
  • রামু সরকার
  • রামগতিশীল
  • অখিল ঠাকুর
  • অমর চন্দ্রশীল
রাজনৈতিক ব্যক্তিত্ব
  • মহারাজ শ্রী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী
  • রেবতী মোহন বর্মণ
  • মনোরঞ্জন ধর
  • ভূপেশগুপ্ত
  • আনন্দ মোহন বসু
  • নগেন সরকার
  • নিবারণ পণ্ডিত
  • ওয়ালী নেওয়াজ খান
  • অজয় রায়
  • আবদুল মোনায়েম খান
  • সৈয়দ নজরুল ইসলাম
  • লে. কর্ণেল এ.টি.এম হায়দার
  • জিল্লুর রহমান
  • সৈয়দ আশরাফুল ইসলাম
  • মো: আবদুল হামিদ।
It seems we can't find what you're looking for.
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Scroll to Top