ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী, ভাড়া ও অনলাইনে টিকিট কাটার সহজ নিয়ম: পূর্ণাঙ্গ গাইড!

উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং ইতিহাস ঐতিহ্যের শহর বলা হয় বগুড়াকে। মহাস্থানগড় থেকে শুরু করে দই-মিষ্টির সুখ্যাতি—সব মিলিয়ে বগুড়া পর্যটকদের কাছে সব সময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য অনেকে বাস বেছে নিলেও, আরামদায়ক এবং যানজটমুক্ত যাত্রার জন্য ট্রেন হলো সেরা মাধ্যম। বিশেষ করে যারা পরিবার বা বন্ধুদের নিয়ে আনন্দের সাথে শান্তিতে ভ্রমণ করতে চান, তাদের জন্য রেলপথই প্রথম পছন্দ।

আপনি কি বগুড়া ভ্রমণের পরিকল্পনা করছেন? ট্রেনের সময়সূচী কিংবা অনলাইনে Dhaka To Bogra Train Ticket and schedule এর সহজ পদ্ধতি খুঁজছেন? বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয়গুলো একটু কম বোঝেন, তাদের জন্য tourkotha.com এই ব্লগটি একটি পূর্ণাঙ্গ সমাধান। এখানে আমরা ট্রেনের সময়, ভাড়া, টিকিট কাটার নিয়ম এবং বগুড়ার দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

ঢাকা থেকে বগুড়া ভ্রমণে ট্রেন কেন?

ঢাকা থেকে বগুড়ার দূরত্ব প্রায় ২২৯ কিলোমিটার। সড়কপথে এই দীর্ঘ যাত্রা অনেক সময় টাঙ্গাইল বা সিরাজগঞ্জের যানজটের কারণে ক্লান্তিকর হয়ে ওঠে। অন্যদিকে ট্রেন ভ্রমণের কিছু অনন্য সুবিধা রয়েছে:

  • আরামদায়ক ও প্রশস্ত সিট: দীর্ঘ যাত্রায় বাসের চেয়ে ট্রেনের সিট অনেক বেশি স্বাচ্ছন্দ্যদায়ক।
  • নিরাপদ যাত্রা: সড়কপথের তুলনায় ট্রেনের যাত্রা অনেক বেশি নিরাপদ বলে বিবেচিত।
  • যমুনা সেতুর সৌন্দর্য: যমুনা রেল সেতু পার হওয়ার সময় ট্রেনের জানলা দিয়ে যমুনা নদীর যে দৃশ্য দেখা যায়, তা সত্যিই অতুলনীয়।
  • সাশ্রয়ী: বাসের এসি টিকিটের তুলনায় ট্রেনের স্নিগ্ধা বা এসি সিটের ভাড়া অনেক সময় কম হয়।

ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী

ঢাকা (কমলাপুর) থেকে বগুড়া রুটে বর্তমানে তিনটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করে। আপনার সুবিধামতো নিচের টেবিল থেকে সময় দেখে নিন:

ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী:
ট্রেনের নাম ট্রেন নং ঢাকা থেকে ছাড়ার সময় বগুড়া পৌঁছানোর সময় সাপ্তাহিক ছুটি
লালমনি এক্সপ্রেস ৭৫১ রাত ০৯:৪৫ মিনিট ভোর ০৪: ৩০ মিনিট
রংপুর এক্সপ্রেস ৭৭১ সকাল ৯ঃ১০ মিনিট বিকাল-৩ঃ৫৬ মিনিট
বুড়িমারি এক্সপ্রেস ৮০৯ সকাল ০৮:৩০ মিনিট বিকেল ০৩:০০ মিনিট
ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী:
ট্রেনের নাম ট্রেন নং বগুড়া থেকে ছাড়ার সময় ঢাকা পৌঁছানোর সময় সাপ্তাহিক ছুটি
লালমনি এক্সপ্রেস ৭৫২ দুপুর-১২:৫৪ মিনিট সন্ধ্যা-০৭:৪০ মিনিট
রংপুর এক্সপ্রেস ৭৭২ রাত-১১:২২ মিনিট সকাল-০৬:০৫ মিনিট
বুড়িমারি এক্সপ্রেস ৮১০ রাত-১২:৩০ মিনিট সকাল-০৭:০০ মিনিট

মনে রাখবেন রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনবোধে সময় পরিবর্তন করতে পারে, তাই যাত্রার আগে অবশ্যই রেল সেবা অ্যাপ বা স্টেশনে খোঁজ নিন।

ঢাকা থেকে বগুড়া ট্রেনের টিকিটের ভাড়া (Fare List)

আপনার বাজেট এবং পছন্দের সিটের ধরন অনুযায়ী ট্রেনের ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

আসন শ্রেণী ভাড়া
শোভন চেয়ার ( S-CHAIR ) ৪৭৫ টাকা
স্নিগ্ধা এসি সিট ( SNIGDHA ) ৯১০ টাকা
শোভন ( SHOVAN ) ২০০-৩০০ টাকা
এসি সিট কেবিন ( AC-S ) ১,১০০ টাকা

অনলাইনে ট্রেন টিকেট কাটার নিয়ম (Dhaka to Bogra Train Ticket and Schedule)

ট্রেন ট্র্যাকিং পদ্ধতি

আপনার কাঙ্ক্ষিত ট্রেনটি বর্তমানে কোথায় আছে তা জানতে ট্রেন ট্র্যাকিং করা খুবই জরুরি। ট্র্যাকিং করতে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
TR <Space> Train Number (যেমন: TR 813) এবং পাঠিয়ে দিন ১৬৩১৮ নাম্বারে। ফিরতি মেসেজে আপনি ট্রেনের বর্তমান অবস্থান ও সময় জানতে পারবেন।

বগুড়ার জনপ্রিয় দর্শনীয় স্থানসমূহ (Sightseeing in Bogra)

বগুড়া পৌঁছে আপনি যে জায়গাগুলো মিস করবেন না:

  • মহাস্থানগড়: এটি বাংলাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে মৌর্য, গুপ্ত ও পাল রাজবংশের ইতিহাস ছড়িয়ে আছে।
  • বেহুলার বাসর ঘর (গোকুল মেধ): মহাস্থানগড় থেকে কিছুটা দূরে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
  • নবাব বাড়ি জাদুঘর: বগুড়া শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই জাদুঘরে নবাব পরিবারের ব্যবহৃত নানা ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত আছে।
  • মহাস্থান জাদুঘর: মহাস্থানগড় থেকে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশন এখানে প্রদর্শন করা হয়।
  • বগুড়ার দই: দর্শনীয় স্থান না হলেও, বগুড়া ভ্রমণে গিয়ে এখানকার বিখ্যাত দই না খেলে আপনার সফর অপূর্ণ থেকে যাবে।

যাত্রীদের জন্য জরুরি কিছু টিপস

আগে টিকেট কাটা: বর্তমানে প্রায় সকল রুটেই ট্রেনের টিকেটের চাহিদা অনেক বেশি, তাই ভ্রমণের ১০-১৫ দিন আগেই টিকেট কেটে রাখুন।

  • লাগেজ: অতিরিক্ত লাগেজ বহন না করে প্রয়োজনীয় জিনিসপত্রই সঙ্গে রাখুন।
  • অগ্রিম টিকিট: উত্তরবঙ্গের এই রুটে টিকিটের চাহিদা অনেক বেশি থাকে। তাই যাত্রার ১০ দিন আগে সকাল ৮টা বাজার সাথে সাথে টিকিট কাটার চেষ্টা করুন।
  • আইডি কার্ড সাথে রাখুন: রেলওয়ের বর্তমান নিয়ম অনুযায়ী ভ্রমনের সময় মূল এনআইডি (NID) কার্ড বা তার ছবি ফোনে রাখা বাধ্যতামূলক।
  • খাবার ও পানি: ট্রেনে খাবার পাওয়া যায় তারপরও নিজস্ব পানির বোতল এবং শুকনো খাবার সাথে রাখুন।
  • নিরাপত্তা: ট্রেনে আপনার মালামাল ও মোবাইলের দিকে খেয়াল রাখুন। অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না।
  • সময় জ্ঞান: ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করুন।
  • পরিচ্ছন্নতা: ট্রেনের ভেতরে বা রেলওয়ে স্টেশনে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না।
  • বগুড়া স্টেশন: বগুড়া রেলওয়ে স্টেশনটি শহরের বেশ কাছেই অবস্থিত। স্টেশন থেকে নামার পর আপনি সহজেই রিকশা বা অটোতে করে শহরের যেকোনো প্রান্তে যেতে পারবেন।

স্ট্যান্ডিং টিকিট বা আসনবিহীন টিকিট

যদি কোনো কারণে সিট টিকেট না পান, তবে ট্রেন ছাড়ার অল্প সময় আগে স্টেশন কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করা যায়। সাধারণত মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হয়। তবে দীর্ঘ যাত্রায় দাঁড়িয়ে যাওয়াটা বেশ কষ্টসাধ্য হতে পারে।

টিকিট রিফান্ড পলিসি

  • যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে ফেরত দিলে সার্ভিস চার্জ বাদে বাকি টাকা পাবেন।
  • ৪৮ ঘণ্টার কম কিন্তু ২৪ ঘণ্টার বেশি সময় থাকলে ২৫% টাকা কাটা হবে।
  • ২৪ ঘণ্টার কম কিন্তু ১২ ঘণ্টার বেশি সময় থাকলে ৫০% টাকা কাটা হবে।
  • ০৬ ঘণ্টার কম সময় থাকলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না।

রেলওয়ের প্রয়োজনীয় ফোন নাম্বার

জরুরি প্রয়োজনে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন:

কমলাপুর রেলওয়ে স্টেশন
ফোন: ০২-৯৩৫৮৬৩৪
মোবাইলঃ ০১৭১১৬৯১৬১২

পার্সেল ও লাগেজ বুকিং

আপনি যদি বড় কোনো মালামাল বা পার্সেল সাথে নিতে চান, তবে ট্রেনের পার্সেল ভ্যানে তা বুকিং করতে পারেন। এর জন্য আলাদা চার্জ প্রযোজ্য। প্রতিটি টিকেটের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ ওজনের লাগেজ বিনামূল্যে বহন করা যায়, তবে অতিরিক্ত ওজনের জন্য বুকিং আবশ্যক।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

আরো পড়ুন

Scroll to Top