অনলাইনে ট্রেন টিকেট কাটার নিয়ম ২০২৬-২৭ : ঘরে বসে টিকিট সবচেয়ে সহজে।
ট্রেনে ভ্রমণ মানেই এক অন্যরকম আনন্দ যাত্রা। জানালার পাশে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা। রেলপথে ভ্রমণ বরাবরই আরামদায়ক এবং সাশ্রয়ী। কিন্তু এই ট্রেনের টিকেট কাটতে স্টেশনে বাহিরে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা, দালালের ঝামেলা ছিল খুবই সাধারণ বিষয়।
ডিজিটাল বাংলাদেশে এখন ট্রেনের টিকেট সগ্রহ করতে এত ঝক্কি ঝামেলা পোহাতে হবে না । আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যেমে কয়েক মিনিটের মধ্যেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
এই ব্লগে আমরা আলোচনা করব কীভাবে খুব সহজেই Buy Online train Ticket বা অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করবেন। যারা টেকনিক্যাল বিষয়ে খুব বেশি অভিজ্ঞ নন, তাদের কথা মাথায় রেখে আমরা এই পোস্টে প্রতিটি ধাপ অত্যন্ত সহজভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কেন কাটবেন?
অনলাইনে ট্রেনের টিকিট কাটার অনেক সুবিধা রয়েছে:
- স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, তাই আমাদের সময় এবং খরচ দুই বাঁচে।
- আপনি ঘরে, অফিসে বা যাত্রাপথে থেকেও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে টিকিট কাটতে পারেন।
- নিজের পছন্দমতো সিট বা বগি বেছে নিতে পারবেন।
- নিরাপদ পেমেন্ট সিস্টেম, বিকাশ, নগদ বা কার্ডের মাধ্যমে সহজেই টিকেটের টাকা পরিশোধ করা যায়।
- ডিজিটাল টিকেট তাই হারিয়ে যাবার ভয় নেই।
টিকিট কাটার জন্য যা যা প্রয়োজন
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য নিচের জিনিসগুলো সাথে রাখুন:
- ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন বা কম্পিউটার।
- একটি সচল মোবাইল নম্বর।
- আপনার জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর।
- পেমেন্ট করার জন্য বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ব্যাংক কার্ড।
ধাপ ১: বাংলাদেশ রেলওয়েতে অ্যাকাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশন
অনলাইনে টিকিট কাটতে হলে প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল পোর্টালে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি চাইলে তাদের ওয়েবসাইট (eticket.railway.gov.bd) অথবা ‘Rail Sheba’ অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
- প্রথমে eticket.railway.gov.bd সাইটে যান অথবা গুগল প্লে-স্টোর থেকে ‘Rail Sheba’ অ্যাপটি ডাউনলোড করুন।
- ‘Register’ বা ‘Sign Up’ বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ প্রদান করুন।
- আপনার এনআইডি (NID) যাচাই করার জন্য একটি ওটিপি (OTP) আপনার মোবাইলে পাঠানো হবে। সেটি নির্দিষ্ট বক্সে লিখে ভেরিফাই করুন।
- একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন এবং আপনার স্থায়ী ঠিকানা দিয়ে প্রোফাইলটি সম্পন্ন করুন।
ধাপ ২: ট্রেনের টিকিট সার্চ করা ও সিট নির্বাচন
একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি লগইন করে টিকিট বুক করতে পারবেন।
কীভাবে টিকিট খুঁজবেন:
- আপনার ইউজার আইডি (মোবাইল নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- From: আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন তার নাম লিখুন।
- To: আপনি যেখানে যেতে চান সেই স্টেশনের নাম লিখুন।
- Date of Journey: ক্যালেন্ডার থেকে আপনার ভ্রমণের তারিখটি সিলেক্ট করুন।
- Choose Class: ট্রেনের ক্লাস বা শ্রেণি নির্বাচন করুন (যেমন: S_CHAIR, AC_S, SNIGDHA ইত্যাদি)।
- সব তথ্য দেওয়া হলে ‘Find Ticket’ বাটনে ক্লিক করুন।
এখানে আপনি ঐ রুটের সকল ট্রেনের তালিকা এবং কোন ট্রেনে কয়টি সিট খালি আছে তা দেখতে পাবেন। আপনার পছন্দমতো আসন নির্বাচন করতে ট্রেনের পাশে থাকা ‘View Seats’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: সিট বুকিং ও পেমেন্ট (Buy Online train Ticket)
এখন আপনাকে সিট পছন্দ করতে হবে এবং অনলাইনে টাকা পরিশোধ করতে হবে।
- সিট নির্বাচন: ট্রেনের বগির ম্যাপ দেখে আপনার পছন্দের খালি সিটগুলো (সাধারণত সাদা বা সবুজ রঙের থাকে) সিলেক্ট করুন। মনে রাখবেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারেন।
- পেমেন্ট পদ্ধতি: সিট সিলেক্ট করার পর ‘Continue Purchase’ বাটনে ক্লিক করুন। এখানে টিকিটের মূল্য এবং সার্ভিস চার্জ দেখানো হবে।
- পেমেন্ট অপশন হিসেবে বিকাশ (bKash), নগদ (Nagad), রকেট (Rocket) বা আপনার ডেবিট/ক্রেডিট কার্ড সিলেক্ট করুন।
- আপনার মোবাইল ব্যাংকিং পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
ধাপ ৪: টিকিট ডাউনলোড ও প্রিন্ট
পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই আপনার স্ক্রিনে টিকিটটি চলে আসবে। এছাড়া আপনার রেজিস্টার করা ইমেইলে টিকিটের একটি কপি পাঠানো হবে।
- ‘Download Ticket’ বাটনে ক্লিক করে টিকিটের পিডিএফ (PDF) কপিটি সেভ করে রাখুন।
- ভ্রমণের সময় এই টিকিটটি স্মার্টফোনে দেখালেই হবে। তবে নিরাপদ থাকার জন্য একটি প্রিন্ট কপি সাথে রাখা ভালো।
ট্রেনের বিভিন্ন শ্রেণির পরিচয় (Class Information)
অনেকেই ট্রেনের ক্লাসগুলো নিয়ে কনফিউশনে থাকেন। নিচে ছোট করে ধারণা দেওয়া হলো:
- S_CHAIR (শোভর চেয়ার): আরামদায়ক সাধারণ আসন।
- SNIGDHA (স্নিগ্ধা): এসির সুবিধা সম্বলিত আরামদায়ক চেয়ার।
- AC_S (এসি সিট): শীতাতপ নিয়ন্ত্রিত সিট।
- AC_B (এসি বার্থ): রাতে ঘুমানোর জন্য এসি কেবিন।
- F_BERTH (ফার্স্ট ক্লাস বার্থ): প্রথম শ্রেণির নন-এসি কেবিন।
কিছু জরুরি নিয়ম ও পরামর্শ
নিয়মিত ট্রেন ভ্রমণকারীদের জন্য কিছু জরুরি তথ্য:
- অগ্রিম টিকিট: সাধারণত যাত্রার ১০ দিন আগে সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যায়। জনপ্রিয় রুটের টিকিট খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই ০৮ টা বাজার সাথে সাথেই কাজে লেগে পড়ুন।
- টিকিট বাতিল: যদি কোনো কারণে ভ্রমণ বাতিল করতে চান, তবে অনলাইন বা কাউন্টার থেকে টিকিট ফেরত দিয়ে রিফান্ড নিতে পারেন (নির্দিষ্ট চার্জ প্রযোজ্য)।
- সঠিক তথ্য: সর্বদা নিজের এনআইডি ব্যবহার করে টিকিট কাটুন, কারণ বর্তমানে ভ্রমনের সময় টিকিট চেকার যেকোন সময় আপনার পরিচয়পত্র যাচাই করতে পারেন।
অনলাইনে ট্রেনের টিকেট নিয়ে আপনার জিজ্ঞাসা (FAQ)
উত্তরঃ অফিসিয়াল অ্যাপ এবং ওয়েব সাইট থেকে টিকিট সংগ্রহ করলে পুরোটাই নিরাপদ।
উত্তরঃ আপনি চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টিকিট বাতিল করতে পারবেন তবে সে জন্য চার্জ দিতে হবে।
উত্তরঃ হ্যাঁ। তবে আপনার সঙ্গে আপনার NID রাখবেন।
উত্তর: একজন যাত্রী তার আইডি থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন। তবে পরিবারের সদস্যদের এনআইডি দিয়ে আরও টিকিট কাটা সম্ভব।
উত্তরঃ পেমেন্ট করার পরও যদি কোন কাড়নে আপনার টিকিট নাহয়, তাহলে একদম চিন্তা করবেন না। আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবেই আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে। তবে সে ক্ষেত্রে ২৪ -৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।
উত্তর: ভয় পাবেন না। অনেক সময় সার্ভার সমস্যার কারণে এমন হয়। সাধারণত ৮-৭২ ঘণ্টার মধ্যে আপনার টাকা রিফান্ড হয়ে যাবে অথবা টিকিটটি আপনার অ্যাকাউন্টের 'Purchase History'-তে চলে আসবে। প্রয়োজনে রেলওয়ের হেল্পলাইনে যোগাযোগ করুন।
উত্তর: ৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য টিকিট কাটতে হবে। ৫ বছরের নিচে হলে টিকিটের প্রয়োজন নেই, তবে তারা আলাদা সিট পাবে না।
উত্তর: না, আপনার মোবাইলে থাকা ডিজিটাল কপি বা পিডিএফ দেখালেই হবে। তবে আপনি চাইলে স্টেশনের কাউন্টার থেকে টিকিটটি প্রিন্ট করে নিতে পারেন।
উত্তর: যদি তথ্য খুব বেশি ভুল হয় (যেমন এনআইডি নম্বরে ভুল), তবে ট্রেন ভ্রমণের সময় জটিলতা হতে পারে। তাই তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন।
উত্তরঃ যদি কোন কারণে ট্রেনের শিডিউল পরিবর্তন হয় তাহলে আপনার ফোনে এই পরিবর্তনের একটি বার্তা চলে আসবে।
অনলাইনে ট্রেনের টিকিট কাটা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ ও নিরাপদ। প্রযুক্তিকে ভয় না পেয়ে এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার ভ্রমণ হবে আরও আনন্দদায়ক এবং দুশ্চিন্তামুক্ত। আশা করি, আমাদের এই গাইডটি আপনাকে Buy Online train Ticket বা অনলাইনে টিকিট কাটার বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছে।
আপনার পরবর্তী ট্রেন ভ্রমণ হোক অনেক আনন্দময়! ভ্রমণ সংক্রান্ত আরও টিপস এবং তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন tourkotha.com-এ।